ঢাকা | মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

রবিবারের আগে খালেদা জিয়ার লন্ডন যাত্রা সম্ভব নয়

বিমানটিতে কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা একদিন পিছিয়ে গেছে। তাকে বহনের জন্য কাতারের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যা থাকায় এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসতে পারেনি। তবে সব পরিস্থিতি ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, ‘যদি ম্যাডামের শরীর যাত্রার জন্য উপযুক্ত হয় এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রবিবার) ফ্লাই করবেন।’

এই নিয়ে বৃহস্পতিবার রাতে রাজনৈতিক মহলে এক আলোচনা শুরু হয়, যেখানে সব প্রস্তুতি শেষ হলেও শুক্রবার সকালে দলের মহাসচিব গণমাধ্যমকে জানিয়েছেন, যাত্রার পরিকল্পনায় কিছু পরিবর্তন এসেছে।

অন্যদিকে, খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। শুক্রবার সকালে ১০টা ৩৫ মিনিটে ঢাকা ত্যাগ করে তিনি লন্ডন যান বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি আরও বলেছেন, ‘উনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।