ঢাকা | মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টার পর গুলশানের তার বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালে রওনা দেবেন।

চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, নিয়মিত কিছু শারীরিক জটিলতার ফলোআপ পরীক্ষা করতেই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

গত কয়েক বছর ধরে লিভারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া।

দলের নেতাদের ধারণা, শারীরিক অবস্থায় তেমন কোনো পরিবর্তন নেই, তবে নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে আজকের এই পরীক্ষা। হাসপাতাল পৌঁছানোর পর চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাবেন বলে জানা গেছে।