ঢাকা | বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বিএনপি স্মারকলিপি দেবে ডিএসসিসিতে

ঢাকা-১০ আসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের জন্য স্মারকলিপি দেবে বিএনপি। আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসকের কাছে এই স্মারকলিপি প্রদান করা হবে। দলের পক্ষ থেকে এটি নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। তার ব্যক্তিগত সহকারী রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই স্মারকলিপিতে ঢাকা-১০ আসনের নাগরিকদের বহুদিনের ভোগান্তির বিভিন্ন বিষয় তুলে ধরা হবে এবং এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হবে।