
কাকরাইলে জাপার কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান
কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে আজ ভোর থেকেই পুলিশ তৎপর ও সতর্ক অবস্থানে রয়েছে। তবে এই সময়ে কার্যালয়ের ভিতরে বা বাইরে কোনও নেতাকর্মী দেখা যায়নি। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে কাকরাইলের এই এলাকায় পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দায়িত্বপ্রাপ্ত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, তারা সকাল আটটায় থেকেই এখানে দায়িত্ব পালন করছেন এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত








