
গাজায় এক দিনে নিহত ৮৬, মোট প্রাণহানি ছাড়াল ৬২,৭০০
রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় কমপক্ষে ৮৬ জন নিহত এবং আরও ৪৯২ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার সন্ধ্যাবেলা এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ৫৮ জনই প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর গুলিতে, আর বাকি ২৮ জন নিহত হয়েছেন খাদ্য সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের এলোপাতাড়ি গুলির শিকার হয়ে। মন্ত্রণালয়ের বিবৃতিতে








