ঢাকা | বৃহস্পতিবার | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

অর্থনীতি

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে নবম এটিআর ৭২-৬০০

দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে চলেছে ৯ম এটিআর ৭২-৬০০। এয়ারক্রাফটটি আগামীকাল রোববার (২৩ জুলাই) বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে ২০টি উড়োজাহাজ হবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ।

দুগ্ধ খামারিদের সহায়তায় প্রাণ ডেইরি ও রাকাবের চুক্তি

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাণ-এর চুক্তিবদ্ধ দুগ্ধ খামারিদের সহায়তার লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও প্রাণ ডেইরির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী চুক্তি সই করেন। এ সময় রাকাবের চেয়ারম্যান রইছউল আলম মণ্ডল এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী উপস্থিত ছিলেন।

এফবিসিসিআইর ব্যবসায়ী সম্মেলন শনিবার, যোগ দেবেন প্রধানমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অবদান ও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে সারাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলন’ আয়োজন করতে যাচ্ছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শনিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন হবে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্যবসায়ীদের নানা সমস্যা ও এর সমাধান এবং ভবিষ্যত বিনিয়োগ নিয়ে বক্তব্য

লেনদেন ফের ৯০০ কোটি টাকা

মাত্র ২৮ শতাংশ ফ্রি-ফ্লোট শেয়ারের লেনদেনে ভর করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ফের ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল রোববারের ৯২১ কোটি টাকার শেয়ার লেনদেন ছিল গত প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে বেশি অঙ্কের লেনদেন হয় গত ১২ জুন। ওই দিন লেনদেন হয় ৯৮১ কোটি টাকার শেয়ার। যদিও এর মাত্র তিন কার্যদিবস পর ১৮ জুন লেনদেন ৪১৮ কোটি

সৌদি আরব থেকেই এলো সবচেয়ে বেশি রেমিট্যান্স

সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক থাকেন সৌদি আরবে। বাংলাদেশের রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই শীর্ষে ছিল দেশটি। মাঝে কয়েক মাস সৌদি আরবকে টপকে শীর্ষস্থানে ছিল যুক্তরাষ্ট্র। তবে গত অর্থবছরের শেষ দুই মাসে সৌদি আরব থেকে রেমিট্যান্স অনেক বেড়েছে। ফলে আবারও শীর্ষে চলে এসেছে সৌদি আরব। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুাযায়ী, সৌদি আরব থেকে ২০২২-২৩ অর্থবছরে বৈধ চ্যানেলে মোট ৩৭৭ কোটি ডলার

বন্দরে ভিড়েছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী দ্বিতীয় জাহাজ

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের একটি জাহাজ। শনিবার (১ জুলাই) মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এ জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। বর্তমানে পানামার পতাকাবাহী জাহাজটি ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে। এটি তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ। জাহাজটি ইনার এ্যাংকোরেজে পৌঁছানোর

এলসির দায় পরিশোধে সময় বাড়লো কেন্দ্রীয় ব্যাংক

ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণ পণ্যের আমদানি মূল্য পরিশোধে সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সোমবার (২৬ জুন) দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়, শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে

বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বিপাকে ক্রেতারা

ক্রমশ বেড়েই চলেছে মাছ-মাংস, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। স্বস্তির ছোঁয়া নেই মুদি পণ্য ও মসলার বাজারেও। এমন অবস্থায় বেশ বিপাকে রয়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (২৩ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, পাকা টমেটোর কেজি ১২০ থেকে ১৫০ টাকা, বেগুন ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০, ঝিঙা ৭০ টাকা,

ডলার সংকটে মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি বেশি কমছে

ডলার সংকটের কারণে আমদানি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। আমদানি শুল্ক বাড়ানো, শতভাগ পর্যন্ত এলসি মার্জিন নির্ধারণ এবং নিয়মিতভাবে এলসির তথ্য তদারক করা হচ্ছে। মূলত বিলাসী পণ্য আমদানি কমাতে এমন উদ্যোগ। তবে ডলারের সংকটের প্রভাবে দেখা যাচ্ছে মূলধনি যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানি কমছে বেশি। উৎপাদন ও বিনিয়োগের জন্য এ দুটি পণ্যের আমদানি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী

তেল, চিনি, মসুর ডালের সঙ্গে টিসিবি কার্ডে যুক্ত হচ্ছে ৫ কেজি চাল

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি ফ্যামিলি কার্ডধারীকে জুলাই মাস থেকে তেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি ৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিসিবির মাধ্যমে প্রতিমাসে এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি,