
সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম
প্রশাসনের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে উপ-সচিব পদমর্যাদায় রয়েছেন এবং সিদ্ধান্তের আগে উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নানা আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলেন। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।








