
তুরস্ক ইসরায়েলের সব ধরনের বাণিজ্য বন্ধ করল
তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে। এর সাথে সাথে দেশটির জাহাজ ও বিমান চলাচলকে তুর্কি বন্দর ও আকাশসীমায় নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সংসদে গাজা বিষয়ক বিশেষ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই ঘোষণা দেন। তিনি বলেন, ইসরায়েল টানা দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে এবং মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। এ কারণে তুরস্ক পুরোপুরি বাণিজ্য স্থগিতের








