ঢাকা | শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নতুন বছরে জেনিফারের রোমান্টিক চমক: ‘একখান চুম্মা’

সংগীতপ্রেমীদের জন্য রোমান্টিক একটি উপহার নিয়ে ফিরেছেন কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ। সম্প্রতি তাঁর নতুন গান ‘একখান চুম্মা’ প্রকাশিত হলে কোনো সময় না নিয়ে শ্রোতাদের মন জয় করেছে গানটির সাদাসিধে কিন্তু আবেগঘন সুর ও কথ্যভঙ্গি।

গানটিতে জেনিফারের সঙ্গে অভিনয় করেছেন জাকারিয়া মৃজাক ও মেঘ। কলকাতার সংগীত পরিচালক অভিমান পাল গানটির কথা, সুর ও সংগীত আয়োজন—সবই করেছেন। রোমান্টিক আবহকে আধুনিক সংগীতধারার সঙ্গে মিলিয়ে তুলে ধরায় গানটি শুনতে আরও আকর্ষণীয় হয়েছে এবং শ্রোতাদের মধ্যে ইতোমধ্যেই ভালো প্রতিক্রিয়া পেয়েছে।

‘একখান চুম্মা’ প্রকাশ পেয়েছে জেনিফার গোমেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শিল্পী জানিয়েছেন, এটি ২০২৬ সালে তাঁর প্রথম প্রকাশিত গান; পাশাপাশি তিনি শিগগিরই আরও কিছু নতুন ও ভিন্নধর্মী কাজ নিয়ে ফিরবেন বলেও জানান।

জেনিফার আধুনিক ঘরানার গানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এর আগেও তার গাওয়া গানগুলো শ্রোতামহলে জনপ্রিয়তা পেয়েছে। উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘দুজন মিলেই উড়বো আকাশে’, ‘ধোকাবাজ’ এবং হিন্দি গান ‘দিলরুবা’, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন ভারতের কিংবদন্তি কুমার শানু। তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত বেশ কিছু মেলোডিয়াস গানও শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছে।

জেনিফার বলেন, তিনি বাংলা সংগীতকে ভালোবেসে কাজ করে যেতে চান এবং নতুন বছরে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করতে আরও একাধিক গান উপহার দেবেন—এটাই তার প্রত্যাশা।

আজকালের খবর/আতে