ঢাকা | সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন রাজনাথ সিং

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি ভারতের রাজধানীর চাণক্যপুরী এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে যান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট সময়ে সকালবেলা রাজনাথ সিং হাইকমিশনে উপস্থিত হন। সেখানে তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাখা শোকপুস্তিকায় নিজের শোকবার্তা লিখে শ্রদ্ধা নিবেদন করেন।

কূটনৈতিক সূত্র জানায়, শোকবার্তায় রাজনাথ সিং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং তার মৃত্যুর ক্ষত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদটি প্রকাশ করেছে আজকের খবর / এমকে।