ঢাকা | সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বাজুসের প্রধান উপদেষ্টা হিসেবে সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্ট এএনএমুল হক খান দোলন

দেশের প্রাচীন ও অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সদ্য বিদায় নেওয়া সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। এছাড়াও, দ্বিতীয়বারের মতো বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের প্রতিষ্ঠাতা এনামুল হক খান দোলন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনে বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। এই সময় দায়িত্বপ্রাপ্তরা পরবর্তী কার্যক্রম নিয়ে গভীর আলোচনা করেন। হস্তান্তর শেষে সংগঠনের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভাও অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মত সিদ্ধান্তে, সায়েম সোবহান আনভীরকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়, এবং সংগঠনের সকল সাবেক সভাপতি এবং কর্মকর্তাদের পরামর্শ দেওয়ার জন্য উপদেষ্টা পর্ষদে মনোনীত করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রনজিত ঘোষ, ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, আজাদ আহমেদ ও অভি রায়সহ আরো অনেকে। এই অনুষ্ঠানটি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়নে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

আজকের খবর/বিএস