ঢাকা | বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইরানের আক্রমণ ক্ষমতা এখন আগোশের চেয়ে ১০ গুণ বেশি

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এর শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও থারাল্লাহ ঘাঁটির উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাত দাবি করেছেন, ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় এখন তাদের আক্রমণ সক্ষমতা দশ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল নেজাত উল্লেখ করেন, ‘ট্রু প্রমিজ-টু’ অভিযানের পর থেকে আইআরজিসির এরোস্পেস কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো গুরুত্ব দিয়েছে পূর্ণ প্রস্তুতি, শক্তিশালীকরণ ও দুর্বলতা দূরীকরণে। তিনি জানান, সামরিক তদন্ত ও প্রস্তুতির মাধ্যমে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ও পরিকল্পনাগুলো আগে থেকেই শনাক্ত করে সেখানে সফল হানার জন্য কৌশল প্রস্তুত করা হয়েছে।

জেনারেল নেজাতের মন্তব্য অনুযায়ী, এই প্রস্তুতির ফলে সাধারণ বাহিনীর সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং এটি শত্রু—বিশেষ করে ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোতে কার্যকর আঘাত হানায় সহায়তা করবে। তিনি আরও বলেন, গত জুনে ১২ দিনের পরিচালিত প্রতিরক্ষা যুদ্ধে যে দুর্বলতা ও ঘাটতি ছিল, তা বিস্তারিতভাবে বিশ্লেষণ করে বদলানো হয়েছে। এর ফলে ভবিষ্যতে কোনো ভুল হলে শত্রুকে কঠোর ও শক্তিশালী জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকা সম্ভব হবে।

এই সক্ষমতার উন্নয়নের মধ্যে রয়েছে প্রযুক্তিগত উন্নয়ন, যুদ্ধের পরিকল্পনা, নিয়মিত মহড়া এবং বিভিন্ন ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়। সাক্ষাৎকারের শেষের দিকে জেনারেল নেজাত শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে বলেন, “আজ যদি ইসরায়েল আবারও কোনো ভুল করে, তাহলে তাদের আক্রমণের ক্ষমতা সেই ১২ দিনের যুদ্ধে ছিল, তার থেকে ১০ গুণ বেশি হয়ে যাবে।”

সূত্র: মেহের নিউজ এজেন্সি
আজকালের খবর/ এমকে