ঢাকা | সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বসুন্ধরা গ্রুপ সভাপতির শোক প্রকাশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান। শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন কিংবদন্তি ও প্রভাবশালী ব্যক্তিত্ব। দেশের মানুষের কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মরহুমার আত্মার জন্য দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি আল্লাহ তা’লার কাছে প্রার্থনা করেন যেন শোকাহত পরিবারের ধৈর্য্য ধারণের ক্ষমতা দেন এবং এই কঠিন সময়ে তাদের সাহস জোগায়।