ঢাকা | | | |

গুরু এনার্জি ড্রিংকের মূল্য কমালো দেশবন্ধু গ্রুপ

বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তাদের জনপ্রিয় এনার্জি ড্রিংক গুরু কার্বোকোনেটেড বেভারেজের মূল্য এখন মাত্র ২০ টাকায় পাওয়া যাবে, যা আগে ছিল ২৫ টাকা। এর অর্থ হলো, ভোক্তাদের ক্রয়ক্ষমতা উন্নত করে এই পণ্যটির দাম পাঁচ টাকা কমানো হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে দেশের ভোক্তাদের চাহিদা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সতেজতা ও অতিরিক্ত শক্তি সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসা গুরু ড্রিংকের এই নতুন মূল্য দিয়ে আরও বেশি তরুণ-যুবা সহজে মানসম্পন্ন এনার্জি ড্রিংকটি উপভোগ করতে পারবেন। বুধবার রাজধানীর বনানীর দেশবন্ধু গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি গোলাম রহমান, নির্বাহী পরিচালক মোমতাজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন পিএসসি, উপদেষ্টা কাজী হাসান আহমেদ, সিওও মো. ইদ্রিসুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে গোলাম রহমান উপস্থিত বক্তৃতায় জানান, দেশবন্ধু গ্রুপ সবসময় ভোক্তাদের জন্য মানের কোনও আপোষ না করে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে আসছে। সেইই একটি উদাহরণ হলো গুরু কার্বোকোনেটেড বেভারেজের নতুন মূল্য। এর পাশাপাশি, নরসিংদীতে একটি বিশাল আকারের আধুনিক ফুড অ্যান্ড বেভারেজ কারখানা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ১৭টিরও বেশি ব্র্যান্ডের পানীয় উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এই ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে গুরু কার্বোকোনেটেড বেভারেজ, ফ্রেন্ডস কোলা, ফ্রেন্ডস আপ, দেশবন্ধু ড্রিংকিং ওয়াটার, জিরা পানি, ম্যাঙ্গো ড্রিংক, লিচি ড্রিংক, এবং নিয়ন ধরনের কার্বোকোনেটেড বেভারেজসহ অন্যান্য। এছাড়া, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পাশাপাশি, দেশবন্ধু কনজ্যুমার অ্যান্ড এগ্রো প্রোডাক্টস লিমিটেড দীর্ঘ দিন ধরেই চিনি, চাল, চিপস, বিস্কুট, ভাজা, ইসবগুলের ভুসি, মুড়ির মতো ভোগ্যপণ্য উৎপাদন ও সরবরাহ করে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি সয়াবিন তেল, সরিষার তেল, মসুর ডাল, বুটের ডাল, টেস্টিং সল্ট, আটা, ময়দা ও সুজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারজাতের প্রস্তুতি নিয়েছে।