
দেশজুড়ে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হচ্ছে, যা মুসলিম সমাজের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। বাংলাদেশসহ বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করা হচ্ছে। বিভিন্ন মসজিদ, মাদরাসা, খানকাহ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে আজ কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া, নফল ইবাদত ও দান-সদকার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী, হিজরি ২৩ সালে সফর মাসের শেষ বুধবার



