
ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মুক্তির বিষয়ে ট্রাম্পের সম্মতি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ মুক্তির জন্য রাজি হয়েছেন বলে দাবি করা হলেও, এই সিদ্ধান্তের বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা বা সরাসরি নিশ্চিতকরণ এখনো আসেনি। ইরানের এক শীর্ষ সরকারি কর্মকর্তা শুক্রবার (১২ জুন) এ তথ্য জানান। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দেজফুল শহরে এক স্মরণসভায় দেশের সর্বোচ্চ নেতার পরামর্শদাতা মহসেন রেজায়ি বলেন, সাম্প্রতিক সংঘর্ষগুলো বিশ্বমঞ্চে তেহরানের অবস্থানকে



