
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের ব্যক্তিগত গাড়িতে চলাচল করবেন
সরকারি গাড়ি ব্যবহারের পরিবর্তে নিজের গাড়ি, নিজের চালক ও নিজের জ্বালানি ব্যবহার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন থেকে সরকারি নয়, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবেন। এ ক্ষেত্রে তিনি নিজস্ব সাদা টয়োটা গাড়িতে করে সাভার, শেরেবাংলা নগরসহ অন্যান্য কর্মসূচিতে যাবেন। সেখান থেকে সচিবালয়ে তিনি নিজ



