ঢাকা | | | |

August 8, 2023

‘প্রিয়তমা’ দেখলেন শাকিবের নতুন নায়িকা

নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত এবং ঢালিউড সুপার স্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার জনপ্রিয়তা সম্পর্কে এখন আর কারো জানতে  বাকি নেই। ঈদে মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে দেশ-বিদেশের দর্শক যেন প্রশংসায় পঞ্চমুখ। অন্য দর্শকের মত সম্প্রতি ‘প্রিয়তমা’ সিনেমা দেখেছেন হিমেল আশরাফের আগামী সিনেমা রাজকুমারের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এরই মধ্যে শাকিব খানের সঙ্গে ‘রাজকুমার’এ কোর্টনি কফির অভিনয়ের কথা নিশ্চিত

বাংলাদেশ দলের অধিনায়ক ঠিক হয়নি, দায়িত্ব নিয়েছেন পাপন

সামনেই ওয়ানডে বিশ্বকাপ। দুই মাসও সময় নেই হাতে। অথচ কার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে, সেটা এখনও ধোঁয়াশায়। তামিম ইকবাল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য আজ (মঙ্গলবার) বৈঠক করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। যদিও অধিনায়ক ঠিক করতে পারেনি। বিশ্বকাপের আগে আছে এশিয়া কাপ। চলতি মাসের শেষেই পর্দা উঠবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই।

কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ কমাচ্ছে সরকার

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ কমাচ্ছে সরকার। অর্থবছরের প্রথম মাস জুলাইতে বাংলাদেশ ব্যাংকে সরকারের ঋণস্থিতি গত জুনের তুলনায় কমেছে ১০ হাজার ৬৩৫ কোটি টাকা। একই সময়ে বাণিজ্যিক ব্যাংক থেকে বেড়েছে ১০ হাজার ৫৭৮ কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংক ব্যবস্থায় সরকারের নিট ঋণ কমেছে ৫৭ কোটি টাকা। গত অর্থবছর ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া রেকর্ড ১ লাখ ২৩ হাজার কোটি

কয়লাখনি দুর্নীতি: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ সেপ্টেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (৮ আগস্ট) কেরানীগঞ্জ কারাগারে নবনির্মিত ভবনে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-২ এর বিচারক আকতারুজ্জামান এদিন ধার্য করেন। এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করে নতুন একটি আইন করার প্রস্তাব সোমবার মন্ত্রিসভার অনুমোদন পায়। বিতর্কিত এই আইন পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।  সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশের মন্ত্রিসভা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।এমন সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা আগেই বলেছি, ডিজিটাল নিরাপত্তা আইন সমালোচকদের গ্রেপ্তার, আটক ও