
সেন্টমার্টিনে নিত্য প্রয়োজনীয় খাদ্যসহ ১৯ পাচারকারী আটক কোস্ট গার্ডের অভিযান
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অপারেশন কোরাল দ্বীপের নজরদারির দায়িত্বে থাকা কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা, সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব দিকের সমুদ্রে দাঁড়িয়ে এ অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে সন্দেহভাজন দুইটি ফিশিং বোটকে পরীক্ষা করে দেখা হয়। পরীক্ষায় দেখা যায়, উক্ত বোটগুলো অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বিভিন্ন নিত্য








