
ফের আরাকান আর্মির হাতে ৬ বাংলাদেশি জেলে আটক
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আবারও জেলেকে আটক করেছে। এ সময় মোট পাঁচটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে। গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে প্রবেশ ও অননুমোদিত মাছ ধরার জন্য এই জেলেদের আটক করা হয়েছে। এই ঘটনা ঘটে ৩ ডিসেম্বর ভোর ৩টার দিকে, ঝিমংখালী সংলগ্ন








