দুই চুলার গ্যাসের দাম ৫১২ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পর এবার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণ কোম্পানি তিতাস। এতে এক চুলার বিল ৩৮৯ টাকা বেড়ে হবে ১ হাজার ৩৭৯ টাকা এবং দুই চুলার বিল ৫১২ টাকা বেড়ে হবে ১ হাজার ৫৯২ টাকা। গত ২ মে এনার্জি রেগুলেটরি কমিশনে দাম বাড়ানোর এ প্রস্তাব পাঠিয়েছে তিতাস। এর আগে গত জুনে আবাসিক গ্রাহকদের