
লঘুচাপের সৃষ্টি হতে পারে, বৃষ্টির আগাম পূর্বাভাস ও তাপমাত্রায় পরিবর্তন
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে, যা দেশের আবহাওয়ায় পরিবর্তন নিয়ে আসতে পারে। এর ফলে সাময়িকভাবে তাপমাত্রা বৃদ্ধি বা পতন হতে পারে এবং সঙ্গে বৃষ্টির সম্ভাবনা জোরদার হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিশ্লেষণে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত বিস্তৃত।








