
আজ সরস্বতী পূজা: বিদ্যা ও সংগীতের আরাধনা
শ্রীশ্রী সরস্বতী পূজা আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসবগুলোর মধ্যে অন্যতম এই দিনটি বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী শুভ্র রাজহাঁসে চড়ে পৃথিবীতে অবতীর্ণ হন এবং ভক্তরা পুষ্পার্ঘ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সারাদেশের মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে বিভিন্ন








