ঢাকা | | | |

বিনোদন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন উপদেষ্টা ফারুকী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার দুপুরে (১৮ নভেম্বর) তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন বলে ইত্তেফাককে নিশ্চিত করেছেন সংস্কৃতি সচিব আতাউর রহমান। জানা যায়, সংস্কৃতি উপদেষ্টা ফারুকী সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে নিজের কর্মপরিকল্পনার কথা ব্যক্ত করেন। শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতি আনা যায়, সেই পরিকল্পনাও তুলে ধরেন ফারুকী এ

সালমান শাহর নায়িকার অ্যাকাউন্ট যে কারণে ফ্রিজ হলো

‘প্রিয়জন’ সিনেমায় প্রয়াত নায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী। নব্বই দশকের মাঝামাঝি বিনোদন জগতে আবির্ভাব হয় তার। প্রায় ৩৫ সিনেমায় অভিনয় করা শিল্পী একসময় বড়পর্দা থেকে দূরে সরে যান, আত্মনিয়োগ করেন উপস্থাপনায়। টিভি নাটকেও উপস্থিতি ছিল তার। তবে এবার হঠাৎ একেবারেই ভিন্ন এক কারণে তার নাম আলোচনায়। শিল্পীর স্বামী আওয়ামী লীগ নেতা ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান

উপদেষ্টা নাহিদের পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির-আরজে কিবরিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে নিয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে।  যার শুরুটা মূলত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশসহ সই করা একটি ছবিকে কেন্দ্র করে। যে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও অসত্য বলে দাবি করেন নাহিদ। একইসঙ্গে এসব বানোয়াট তথ্য ছড়িয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা

ভাইরাল স্ক্রিনশট নিয়ে শবনম ফারিয়া জানালেন, ‘এই পোস্ট এডিটেড’

ছাত্র-জনতার অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা একটি পোস্টের স্ক্রিনশট বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে। একটি পক্ষ এই পোস্ট অভিনয়শিল্পী ও মডেল শবনম ফারিয়ার বলে দাবি করছে। সেই পোস্টে ছাত্র-জনতার আন্দোলনের নামে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন অভিনেত্রী। অভ্যুত্থান-পরবর্তী সময় নিয়েও হতাশা প্রকাশ করতে দেখা যায় তাকে। তবে ফারিয়া জানিয়েছেন, তিনি এ ধরনের কোনো

সংস্কৃতি উপদেষ্টা ফারুকী উপযুক্ত ব্যক্তি, বললেন তমা মির্জা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্যবিরোধী এ আন্দোলনের শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে সক্রিয় ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শেখ হাসিনা সরকারের পতনের পরও সেই ধারাবাহিকতা অব্যহত রাখেন। কয়েক দিন আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বলা যায়, ফারুকী যেমন অনেকটা চমক দেখিয়ে উপদেষ্টা পরিষদে জায়গা নিয়েছেন, সঙ্গে শিল্পীদের

শাকিব খানের সঙ্গে কাজ করতে চান ‘মিঠাই’ অভিনেত্রী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিষেক হয় কলকাতার সিরিয়ালের নায়িকা ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে তরতর করে বেড়ে যায় তার ফ্যান ফলোয়ার ও জনপ্রিয়তা। আগামী ১৫ নভেম্বর শাকিব খানের নতুন ছবি ‘দরদ’ মুক্তি পাচ্ছে। এই ছবিতে থাকছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যিনি একেবারেই আড়ালে চলে গিয়েছিলেন। ‌‘দরদ’ ছবির মাধ্যমে ফের ক্যারিয়ারে প্রাণ ফিরেছে তার। এবার শাকিব খানের

মিস ইন্টারন্যাশনালের মুকুট উঠলো ভিয়েতনামের হুইনের মাথায়

৬২তম মিস ইন্টারন্যাশনাল মুকুট জিতেছেন হুইন থি থান থুই। মঙ্গলবার (১২ নভেম্বর) টোকিওতে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয় ছিনিয়ে নেন তিনি। বিজয়ের মুকুট ঘরে তোলার সঙ্গে ভিয়েতনামের প্রথম বিজয়ী হিসেবে ইতিহাস গড়েছেন থান থুই। বিজয়ী হিসেবে নিজের নাম শোনার পর আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন থান থুই। ভেনিজুয়েলার মিস ইন্টারন্যাশনাল ২০২৩ আন্দ্রেয়া রুবিও যখন তার

অডিশনে অজ্ঞান করে যৌন হয়রানির চেষ্টা হয়েছিল: রেশমি দেশাই

চাকচিক্য, আভিজাত্য, যশ, খ্যাতি- কি নেই বলিউডে! বিশ্ব বিনোদন অঙ্গনে হলিউডের পরই অবস্থান বলিউডের। বলিউড তারকাদের পরিচিতি বিশ্বজুড়ে। বলিউডের সিনেমার কদর পুরো দুনিয়াব্যাপী। তাই উপমহাদেশীয় অঞ্চলে প্রতিটি অভিনয়শিল্পীর একটাই স্বপ্ন, বলিউডের সাম্রাজ্যে নিজের পা রাখা। তবে এই চাকচিক্যের জগতের পাশাপাশি বলিউডের অজানা কিছু কালো অন্ধকার দিক রয়েছে, যা সচরাচর প্রকাশ্যে আসে না। এই ইন্ডাস্ট্রিতে এমন কিছু জিনিস রয়েছে, যা লোকলজ্জার

বুর্জ খলিফায় ‘জওয়ান’ এর ট্রেলার লঞ্চ, জানালেন শাহরুখ

আগামী ৭ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। কিন্তু আশ্চর্যজনকভাবে এখনও মুক্তি পায়নি এ সিনেমার ট্রেলার। অবশেষে শাহরুখ খান ‘জওয়ান’-এর ট্রেলার লঞ্চিং এর দিন জানিয়ে দিলেন। দুবাইয়ের বুর্জ খলিফায় ‘জওয়ান’র ট্রেলার লঞ্চ করা হবে। কবে আর কখন সেই ঘটনার সাক্ষী থাকতে পারবেন ভক্তরা সেই দিনক্ষণ জানিয়েছেন শাহরুখ নিজেই। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩১শে আগস্ট বহু প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’-এর ঝলক উপভোগ

পরীমনির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ

ঢালিউড অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় তদন্ত কর্মকর্তাকে শোকজ করেছেন আদালত। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম বুধবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিজেএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর