রোমাঞ্চকর ম্যাচে সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ
ভারতের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুর করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় সিরিজে সমতা আনে ভারত। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। সেই অলিখিত ফাইনালে টাই করে সমতায় থেকে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। আজ (শনিবার) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ফারজান পিঙ্কির সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ২২৫ রানের সংগ্রহ