ঢাকা | সোমবার | ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সারাদেশ

বাঁচানো গেল না সেই হরিণটিকে: চিকিৎসা গাফেলতির অভিযোগ

বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া হরিণটি মারা গেছে। সোমবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে হরিণটির মৃত্যু হয়। চিকিৎসা ও বন বিভাগের গাফিলতির কারণেই হরিণটির মৃত্যুর অভিযোগ উঠেছে। এর আগে গত মঙ্গলবার বিষখালী নদীতে ভাসমান অবস্থায় হরিণটিকে উদ্ধার করে কোস্টগার্ড। পরে হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ সময় হরিণটির শরীরের পিছনের বাম পায়ের উপরে

সাবরেজিস্ট্রার না থাকায় দলিল নিবন্ধনে ভোগান্তি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাবরেজিস্ট্রার না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন জমির ক্রেতা ও বিক্রেতারা। সপ্তাহে এক দিন অফিস চলায় সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। অন্যদিকে উপজেলার সাবেক সাবরেজিস্ট্রার অভিজিত কর দায়িত্বপ্রাপ্ত থাকা অবস্থায় দুই শতাধিক দলিলে তার স্বাক্ষর না থাকায় দলিল ডেলিভারি দিতে পারছে না সাবরেজিস্ট্রার অফিস। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা।  জানা গেছে, সাবরেজিস্ট্রার অভিজিত করের বদলিজনিত কারণে পদ শূন্য

তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সাড়ে ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  বুধবার (১৭ জানুয়ারি) সকাল সড়ে ৯টার দিকে ওই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে আজ সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

পদ্মায় ফেরিডুবি: ১০ জনকে জীবিত উদ্ধার

পদ্মায় পাটু‌রিয়া ফে‌রিঘা‌টে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে বেলা পৌনে ১১টা পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ বলেন, ‘ফেরিতে নয়টি যানবাহন ও যাত্রী ছিল। ফেরিতে থাকা মানুষের

নাস্তিক্যবাদী লেখকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

গতকাল সোমবার মোঃ আবু বকর সিদ্দিক আজিজ নামক এক হেফাজত ইসলাম এর কর্মী বাদী হয়ে মৌলভীবাজার ম্যাজিস্ট্রেট আদালতে “অধার্মিক” নামক একটি নাস্তিক্যবাদী অনলাইন ম্যাগাজিনের সম্পাদক সহ উক্ত ম্যাগাজিনের ১৮ জন লেখকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা নং – ৬৩০/২০২৩। গতকাল মৌলভীবাজার ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শত শত হেফাজতে কর্মী জড়ো হয়ে বিভিন্ন নাস্তিক বিরোধী স্লোগান দেয়

ব্লগার আরিফুল ইসলামের বিরুদ্ধে হেফাজতের পোস্টার, উদ্বেগে লেখক সমাজ

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের নানা স্থানে হঠাৎ করেই চোখে পড়ছে কিছু পোস্টার, যেখানে যুক্তরাজ্যপ্রবাসী ব্লগার এমডি আরিফুল ইসলামের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ চালিয়ে তার প্রকাশ্যে ফাঁসির দাবি জানানো হয়েছে। ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এসব পোস্টার দেশের বিভিন্ন অঞ্চলে লাগিয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও উদ্বেগ। লেখক, ব্লগার, মানবাধিকারকর্মী এবং

চ্যালেঞ্জের মুখে পড়বে দেশীয় শিল্প খাত

দেশীয় শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে ‘শুল্ক প্রতিরক্ষণ’ হার ধাপে ধাপে কমাতে হবে। পাশাপাশি শুল্ক রেয়াত সুবিধা পরিহার করতে হবে। তবে ভোক্তার কল্যাণে আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। এসবসহ আরও বিধিবিধান অন্তর্ভুক্ত করে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ‘ন্যাশনাল ট্যারিফ পলিসি-২০২৩’ (জাতীয় শুল্কনীতি) গেজেট জারি করেছে। বিধিতে আরও বলা হয়, পণ্য আমদানির কারণে শিল্পের ক্ষতি হয়, সেটি লাঘবে ‘অ্যান্টি ডাম্পিং’, ‘কাউন্টারভেইলিং’

আগস্টের ২৫ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

আগস্টের প্রথম ২৫ দিনে দেশে ১৩২ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় এক ডলার ১০৯ টাকা ধরে যার পরিমাণ ১৪ হাজার ৪২০ কোটি ৭০ লাখ টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২৫ দিনে ১৩২ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে

পরীমনির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ

ঢালিউড অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় তদন্ত কর্মকর্তাকে শোকজ করেছেন আদালত। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম বুধবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিজেএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর

বিদ্যুতের গ্রাহক সেবায় হটলাইন চালু

বিদ্যুৎ সেক্টরের সমন্বিত গ্রাহক সেবার লক্ষ্যে হটলাইন ১৬৯৯৯ চালু করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের সব বিদ্যুৎ গ্রাহক সরাসরি হটলাইন নম্বর ১৬৯৯৯, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ এবং চ্যাট বট- এ তিন উপায়ে বিদ্যুৎ সংক্রান্ত যাবতীয় গ্রাহক সেবা নিতে পারবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় এটি বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন বিদ্যুৎ,