
খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.) এর পবিত্র চেহলাম
খুলনায় ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র শহাদতবার্ষিকী উপলক্ষে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে নানা আয়োজন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে নগরীর আলতাপোলের আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়িতে এই চেহলাম কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিনব্যাপী আলোচনা সভা, শোকসভা ও মাতম মিছিল সম্পন্ন হয়। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এই কর্মসূচিতে অংশ নেয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত








