
প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়বে, বাংলাদেশে আশার আলো
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় ও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। মঙ্গলবার (৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এই সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের তিন সদস্যের একটি প্রতিনিধিদলও।



