
রমজানে মেট্রোরেলে নতুন সময়সূচি ও নির্দেশনা ঘোষণা
পবিত্র রমজান মাসের সঙ্গে সামঞ্জস্য রেখে, প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচলের জন্য বিশেষ সময়সূচি কার্যকর করা হয়েছে। এটি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রমজান মাসে অফিসের কাজের সময়ের সঙ্গে তাল



