
নতুন কোনো চ্যালেঞ্জ নেই, সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনই লক্ষ্য: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্ল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের সামনে নতুন কোনো চ্যালেঞ্জ নেই। আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। ইনশাল্লাহ আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি এবং এটি সফল হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) পটুয়াখালী জেলা পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে








