
অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫% কমল
সৃজনশীল প্রকাশকদের দাবি মান্য করে সংস্কৃতি মন্ত্রণালয় অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয়ের এক পরিপত্রে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান প্রকাশনা খাতের সংকট বিবেচনায় ভাড়া হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৃজনশীল বই প্রকাশক সমিতি, ঢাকা। সংগঠনের সভাপতি সাঈদ বারী ও সাধারণ সম্পাদক দেলোয়ার








