
বিটিভিতে আসছে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘বর্তমান’
প্রতীক্ষার শেষ হয়ে আসছে বিটিভিতে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘বর্তমান’। এই অনুষ্ঠানের পরিকল্পনা ও সংকলনা করেছেন জনপ্রিয় নির্মাতা হুমায়ূন কাবেরী। পাশাপাশি শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন মৌসুমী মৌ। জানা গেছে, ‘বর্তমান’ এর শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যা বিটিভির নিজস্ব প্রযোজনা। এর মধ্যে বিভিন্ন ধরনের বিশেষ পারফরম্যান্স দেখানো হবে। নৃত্য পর্বে অংশ নিয়েছেন প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী সোহেল রহমান, সিনথিয়া ও তাদের দল।








