ঢাকা | সোমবার | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ফেব্রুয়ারি ২, ২০২৩

ওটিটিতে কত কোটিতে বিক্রি হলো ‘পাঠান’!

বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখের ‘পাঠান’। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাঠানের ঝুলিতে পড়েছে ৬৬৭ কোটি রুপি। সব রেকর্ড ভেঙে ফেলে পাঠান এখন বলিউডের সবচেয়ে হিট ছবি। নতুন খবর হল, এবার ওটিটিতে আসতে চলেছে পাঠান। অ্যামাজন প্রাইমেই নাকি দেখা যাবে এই ছবি। তবে, ঠিক কবে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশে খেলতে পিএসএল বাদ দিলেন মঈন

চলতি মাসের শেষ দিকে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে ইংল্যান্ড দল। পাকিস্তান সুপার লিগে খেলার কারণে ইংলিশদের দলে থাকছেন না বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তবে  পিএসএলকে না বলে জাতীয় দলের হয়ে খেলতে বাংলাদেশে আসছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।  ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’ জানিয়েছে, নিয়মিত অধিনায়ক জস বাটলারের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড দল। যেখানে বাটলারের ডেপুটি

ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না

বাংলাদেশে গত বছর থেকে যে ডলার-সংকট শুরু হয়েছিল, নতুন বছরেও সে সংকট কাটেনি। ব্যবসায়ীরা বলছেন, ডলারের অভাবে তারা ব্যাংকে এলসি খুলতে পারছেন না। আমদানি মূল্য মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। যদিও এর আগে একাধিকবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল, নতুন বছরে ডলার-সংকট কাটতে শুরু করবে। কিন্তু সংকটের কোনো সমাধান দেখা যাচ্ছে না। শুধু বিলাসী পণ্যই নয়, প্রয়োজনীয় পণ্যের এলসিও খোলা

সরকার আমাদের শেকড়ে টান দিয়েছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আমাদের শেকড়ে টান দিয়েছে। ভবিষ্যত প্রজন্মকে ব্যর্থ করতে শিক্ষাব্যবস্থায় হাত দিয়েছে। তিনি বলেন, আমাদের তো আলাদা সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয় আছে। তবে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলতে ভয় কেন? আজকে শিশুদের ভ্রান্ত ধারণা ও ইতিহাস শিক্ষা দিচ্ছে। আমাদের পরিচয় ভুলিয়ে দিতে চায়। এই চক্রান্তের বিরুদ্ধে জেগে উঠতে হবে। এটা জাতির অস্তিত্বের

এক লাফে ২৬৬ টাকা বাড়লো এলপিজির দাম

ভোক্তা পর্যায়ে বৃদ্ধি পেয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ১ হাজার ৪৯৮ টাকা, যা এতোদিন ছিলো ১ হাজার ২৩২ টাকা। অর্থাৎ আগের তুলনায় দাম বৃদ্ধি পেয়েছে ২৬৬ টাকা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম নির্ধারণ করে। এ দিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি সচিব