ঢাকা | মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

জানুয়ারি ১, ২০২৩

১৬ নাম্বার জার্সিতে মাঠে নামবেন জাহারা মিতু

ঢাকাই সিনেমার সম্ভাবনাময়ী অভিনেত্রী জাহারা মিতু। ক্যারিয়ারে এ পর্যন্ত হাতেগোনা কয়েকটি সিনেমা যুক্ত হলেও এরইমধ্যে জুটি বেঁধেছেন এপারের সুপারস্টার শাকিব খান এবং ওপারের সুপারস্টার দেবের সঙ্গে। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখিয়েছেন নারী ক্রিকেটার গল্পে ‘জার্সি নম্বর ১৬’ নামে একটি সিনেমায়। এটি নির্মাণের দায়িত্বে রয়েছেন তারিক মুহাম্মদ হাসান। সিনেমাটিতে তার বিপরীতে থাকবেন আবু হুরায়রা তানভীর। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী জাহারা মিতু

মাঠে ফিরেই ১৭ কার্ড দেখালেন লাহোজ

এবারের কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডের ম্যাচে ১৮টি হলুদ কার্ড দেখিয়ে বেশ আলোচিত ও সমালোচিত হয়েছিলেন স্প্যানিশ রেফারি অ্যান্তোনিও মাতেও লাহোজ। বিশ্বকাপের পর লা লিগায় বার্সেলোনা ও স্প্যানিওল ম্যাচ দিয়ে ম্যাচ পরিচালনার দায়িত্বে ফেরেন লাহোজ। আর মাঠে ফিরেই ২ লাল কার্ডসহ দুই দলের খেলোয়াড়দের মোট ১৭টি কার্ড দেখালেন তিনি। শনিবার (৩১ ডিসেম্বর) লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার মিশন নিয়ে ঘরের

বাংলাদেশি পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াল ভারত

বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা বিভিন্ন পাটজাত পণ্যের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়। শুক্রবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে শুল্কের মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। এতে প্রতি মেট্রিক টনে ৬.৩ ডলার থেকে ৩৫১.৭২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রযোজ্য হবে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রসঙ্গত, দেশীয় কোনো পণ্য দেশে যে দামে বিক্রি হয়, তার চেয়ে কম দামে যদি তা বিদেশ থেকে আমদানি

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

খ্রিস্টীয় নতুন বছরে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধীদল ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করে আওয়ামী লীগ।  রোববার সকালে রাজধানীর সেতুভবনে মতবিনিময়কালে এ আশাবাদের কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মাসেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে, যা

বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১ জানুয়ারি) প্রধান অতিথি হিসাবে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন তিনি। মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া এবং ভারত সহ ১০টি দেশের প্রায় ১৭টি সংস্থা অংশ নিচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর