
কুড়িগ্রামে এমপি প্রার্থী ড. আতিক মুজাহিদের নির্বাচনী গণমিছিল
কুড়িগ্রাম-২ আসনে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত সংসদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ২২ জানুয়ারি বিকেল ৩টায় কুড়িগ্রাম জুলাই স্মৃতি স্তম্ভ মাঠ থেকে শুরু করে। শোভাযাত্রার মতো করে শহরের প্রধান সড়কগুলো ঘুরে মিছিলটি শাপলা চত্বর হয়ে পুরাতন শহরে প্রবেশ করলে পথচারী ও স্থানীয়রা নেতাকে অভিনন্দন ও








