উলিপুরে পানির প্রবেশাধিকার সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
উলিপুর উপজেলা পর্যায়ে পানির প্রবেশাধিকার বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় এই কর্মশালাটি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত হয়। এটি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বিভিন্ন অংশীজনের সাথে একত্রিত হয়ে পানির নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আয়োজন করা হয়। আয়োজকসংস্থাগুলোর মধ্যে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), এবং একশনস টু ক্লাইমেট চেঞ্জ








