
গাজায় পৌঁছাতে শুধুই ৫০ কিমি দূরে ফ্লোটিলার
ইসরায়েলি নৌবাহিনীর বাধা ও আটকানোর চেষ্টা সত্ত্বেও মানবিক সাহায্যবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ গাজা উপকূলের খুব কাছাকাছি পৌঁছে গেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে ভূমধ্যসাগরে অবস্থানকালে এই নৌবহর গাজা থেকে মাত্র ৫০ কিলোমিটার পশ্চিমে ছিল। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী ২১টি জাহাজ আটক করেছে, যেখানে দুই শতাধিক আরোহী ছিলেন। তবে, এখনও ৩০টি জাহাজ গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে এবং








