
আইসিসি বাতিল করল সব বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুধু বাংলাদেশ দলের টুর্নামেন্টে থাকা বাতিল করেনি, পাশাপাশি দেশের সব ক্রীড়া সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশনও বাতিল করেছে। তাদের স্থলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৬ জানুয়ারি) আইসিসি থেকে পাঠানো ই-মেইলে বলা হয়, বাংলাদেশি সাংবাদিকরা ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কভার করার জন্য






