সাঈদীর মৃত্যুতে শোক জানানো ছাত্রলীগ নেতাকর্মীদের চিহ্নিত করা হচ্ছে
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে ছাত্রলীগের অনেক নেতাকর্মী শোক জানিয়েছেন। এসব নেতাকর্মীদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। রোববার (২০ আগস্ট) সাংবাদিকদের তিনি এ কথা জানান। সাঈদীর মৃত্যুতে শোক জানানোয় ইতিমধ্যে ছাত্রলীগের বেশকয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রলীগের যেসব নেতাকর্মী সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে, তাদের চিহ্নিত