
নারী কর্মী নির্যাতন ও সিসি-ক্যামেরা অনিয়ম নিয়ে সিইসির কাছে নালিশ দিলো জামায়াত
নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণকারী নারী কর্মীদের ওপর হামলা, হেনস্তা এবং ভোটকেন্দ্রে নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপন নিয়ে উদ্বেগ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সচিবালয় থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে নালিশ করেছে। দলটি সোমবার (২৬ জানুয়ারি) সিইসি’র সঙ্গে বৈঠক করে এই অভিযোগ জানায়। দলটির প্রতিনিধিদলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট








