
রাষ্ট্রের ক্ষমতা একদল বা ব্যক্তির হাতে থাকা উচিত নয়: মান্না
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যতের কাঠামো নিয়ে এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি। তবে এই আলোচনাকে তিনি একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘পিআর পদ্ধতিতে নির্বাচন’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মান্না বলেন, কীভাবে সামনে এগোতে হবে, সেই বিষয়ে এখনো স্পষ্ট কোনও সিদ্ধান্ত নেওয়া








