
আওয়ামী লীগ দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস জামায়াতে ইসলামীকে টার্গেট করে বলেন, যারা বাংলাদেশকে ভালোভাবে চায়নি, তারা আবার দেশের








