
রবিবার ৮ বিভাগে অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবী ও বাংলাদেশের ওপর ভারতের প্রভাব মুক্ত করার লক্ষ্যে আন্দোলন চালাতে আজ রবিবার (২৮ ডিসেম্বর) দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন শনিবার রাতে শাহবাগে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে। তিনি জানান, এই অবরোধ সকাল ১১টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টার মধ্যে শেষ হবে।








