
সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দের খবর
সাইপ্রাসে এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তাঁর স্ত্রীর মালিকানাধীন এক সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ। এই জব্দের ঘোষণা এসেছে চলমান এক আন্তর্জাতিক ফৌজদারি তদন্তের অংশ হিসেবে, বাংলাদেশ সরকারের আবেদনক্রমে দেশটির নিকোসিয়া জেলার আদালত এ আদেশ জারি করেছে। শুক্রবার (২৮ মে) সাইপ্রাসের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘সাইপ্রাস মেইল’ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ ও








