১০ লাখ টাকা চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়েই খুন হন শাহ আলম
রাজধানীর মিরপুর মাজার রোড হয়ে গাবতলী বাস টার্মিনালের প্রধান সড়কের দুই পাশের ফুটপাতের দোকান থেকে মাসে ১০ লাখ টাকা চাঁদাবাজি হয়। এর পাশাপাশি গাবতলী সিটি কলোনির অবৈধ বিদ্যুৎ, পানি ও গ্যাস লাইনের সংযোগ নিয়ন্ত্রণ স্থানীয় চাঁদাবাজ গ্রুপের হাতে। এই চাঁদাবাজ গ্রুপটি সিটি কলোনির ৪০০ ঘর নিয়ন্ত্রণ করে। শাহআলী মাজারের সামনে সবজির পাইকারি আড়ত এবং আড়তে আসা সবজির ট্রাক চাঁদাবাজ সিন্ডিকেটের