
নেপালে আটকেপড়া বাংলাদেশিদের জন্য দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান
নেপালে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে বাংলাদেশের আটকা পড়া নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুটি নিয়মিত ফ্লাইট চালাবে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের নেপালে নিযুক্ত রাষ্ট্রদূত শফিকুর রহমান। তিনি বলেন, আজ বিকেল ৩:৫৫ মিনিট এবং বিকেল ৫:৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই দুটি ফ্লাইট রওনা দেবে। নেপালের বাংলাদেশী দূতাবাসের একজন সূত্র জানিয়েছে, বর্তমানে শিক্ষাসফরে থাকা








