
চার বিভাগে ভারী বর্ষণের আগাম সতর্কতা
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের চার বিভাগে ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের অন্যান্য অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এই পূর্বাভাস দিয়েছেন। অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের








