
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারিত হয়েছে ১৮ নভেম্বর
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় অন্তর্ভুক্ত হবে ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাও। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে








