
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি স্পষ্ট লঘুচাপ উন্নতি লাভ করে বর্তমানে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এর প্রভাবেই দেশের চারটি সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্কসংকেত হিসেবে তিন নম্বর সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত বিশেষ বুলেটিনে জানিয়েছে, সুস্পষ্ট এই লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও গভীর হয়ে বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। এর অবস্থান ছিল দক্ষিণ ওডিশ্যা উপকূলের








