
আইজিপি বাহারুলের বরখাস্তের জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন
২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা দেশের ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। এই ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক মো. বাহারুল আলেমের নাম আসার পর, তাকে অবিলম্বে চাকরিচ্যুত বা বরখাস্ত করার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু এই আবেদন ডাকযোগে








